মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অভিনেতা দেবের খুশির বার্তা

বিনোদন ডেস্ক:

দেব অভিনীত ‘গোলন্দাজ’ ইতোমধ্যে হইচই ফেলেছে। টালিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এ ছবি। চলছে দুর্গাপূজাও। এরই মধ্যে ভারতীয় এ সুপারস্টারের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। হয়েছে তার জীবনে বড় বদল। টুইট করে এ কথা ভক্তদের জানিয়েছেন অভিনেতা নিজেই।

ঠিক কী পরিবর্তন এসেছে অভিনেতার জীবনে? দেব জানান, পূজার সময় তার রেস্তোরাঁর নাম বদলে যাচ্ছে। নিজের রেস্তোরাঁর নাম ‘টলি টেলস্’ থেকে বদলে ‘চিপ চার্লি’ রেখেছেন দেব। সোমবার (১১ অক্টোবর) থেকেই নতুন নামে দেবের রেস্তোরাঁর যাত্রা শুরু হয়েছে।
টুইটে এ কথা জানানোর পাশাপাশি ‘চিপ চার্লি’-তে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। পূজার মুখে সাধারণ মানুষকে এ রেস্তোরাঁতে ঢুঁ মেরে দেখার জন্য ডাক দিয়েছেন দেব।

করোনা পরিস্থিতির সময় কোভিড আক্রান্তদের নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করেছিলেন দেব। তিনি বলেছিলেন, ‘আমাদের পক্ষে করোনা আক্রান্তদের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।’ প্রাথমিকভাবে ৫০ জনকে খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে উদ্যোগটি শুরু হয়েছিল। এরপর ধীরে ধীরে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সাহায্য পৌঁছে দেন তিনি।

তবে শুধু করোনা পরিস্থিতি নয়, আগেও বহুবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন দেব। করোনা মহামারির সময় ভারতের চন্দ্রকোনা গ্রামের এক দৃষ্টিহীন শিক্ষার্থী সাহায্য চেয়েছিলেন দেবের কাছে। সেই বার্তা তার কাছে পৌঁছাতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। পাশাপাশি পুজোর সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দিয়েছিলেন এ অভিনেতা। নিজের লোকসভা এলাকায় করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রীও।

পূজায় মুক্তি পেয়েছে দেবের ছবি ‘গোলন্দাজ’। ছবিতে নগেন্দ্র প্রসাদের ভূমিকায় অভিনয় করেছেন দেব এবং ছবিটিতে তার স্ত্রী অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির আনন্দ কৃষ্ণ দেবের কন্যা কৃষ্ণকমলিনীর চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা। এছাড়া ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, জন ভট্টাচার্য, অ্যালেক্স, শ্রীকান্ত আচার্য, তুলিকা বসু, ইন্দ্রাশিস রায়ের মতো অভিনেতারা। ইতোমধ্যেই ছবির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ। ছবিতে দেব তার কেরিয়ারের সেরা অভিনয় করেছেন বলে জানাচ্ছেন অনেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION