মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বাংলায় সিনেমা করবেন অভিনেত্রী রাশমিকা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হন এই অভিনেত্রী।

দক্ষিণের এই অভিনেত্রী বলিউডে পা রাখতে যাচ্ছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বলিউডে রাশমিকার প্রথম সিনেমা এটি। এবার গুঞ্জন চাউর হয়েছে, ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাশমিকা। আর এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে ইনস্টাগ্রামে তার একটি পোস্টকে কেন্দ্র করে।

রাশমিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—রাশমিকার পরনে শাড়ি, গলায় হার, মাথায় টিকলি, চোখে-মুখে খেলে যাচ্ছে হাসির ঢেউ। পুরোপুরি বাঙালি বধূ রাশমিকা। এ ছবির ক‌্যাপশনে তিনি লিখেছেন, ‘এখন আমি সত্যি একটি বাঙালি চরিত্রে অভিনয় করতে চাই।’ ধারণা করা হচ্ছে, ছবিটি তার কোনো ভক্ত হাতে এঁকেছেন।

এরপর থেকে রাশমিকার বাংলা সিনেমায় অভিনয় নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা। যদিও এ নিয়ে এখনো কোনো বক্তব‌্য দেননি এই অভিনেত্রী।

রাশমিকা অভিনীত ‘মিশন মজনু’ সিনেমার প্রেক্ষাপট ১৯৭০ সাল। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প তৈরি হয়েছে। এতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ। সিনেমাটি পরিচালনা করেছেন শান্তনু বাগচী। প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা।

এছাড়া আল্লুর অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সুকুমার পরিচালিত এ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। আল্লুর স্ত্রীর চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION