বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এইচএসসি পাসে বিজিবিতে চাকরির সুযোগ

ভয়েস নিউজ ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৮তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)
ব্যাচের নাম: ৯৮তম ব্যাচ

পদের নাম: সিপাহী (জিডি)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমানে জিপিএ ২.৫০

শারীরিক যোগ্যতা
উচ্চতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট।

ওজন: সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতিদের জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং উপজাতিদের জন্য ৪৩.৫৪৪ কেজি।

বুকের মাপ: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক ৩২ ইঞ্চি ও স্ফীত ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)
শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ০৮ এপ্রিল ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছর
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা। এছাড়া অন্যান্য সুবিধা

আবেদনের নিয়ম: টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ইংরেজিতে এসএমএস পাঠানোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটকের মাধ্যমে ১৬০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২১ রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিস্তারিত: আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে www.bgb.gov.bd ভিজিট করুন।
ভর্তির তারিখ ও স্থান: এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সূত্র: কালের কণ্ঠ ও সমকাল, ১৩ অক্টোবর ২০২১

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION