মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মিমকে দেখতে গ্রামের বাড়িতে মানুষের ভিড়

বিনোদন ডেস্ক:

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে গ্রামের বাড়ি রাজশাহীর বাঘায় গিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত ১০ অক্টোবর সেখানে গিয়েছেন তিনি। পরিবার, আত্মীয়-স্বজনের সঙ্গে পূজার আনন্দে মেতেছেন মিম। তবে প্রিয় নায়িকাকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী।

এ বিষয়ে বিদ‌্যা সিনহা মিম বলেন—‘গ্রামে আসার পর অন্যরকম এক অনুভূতির মধ্যে আছি। আমাকে দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। নিজের গ্রামের মানুষের এতটা আগ্রহী দেখে খুব ভালো লাগছে। সবার সঙ্গে আড্ডা দিচ্ছি, ছবি তুলছি।’

পূজা মণ্ডপেও যাচ্ছেন মিম। একদিনের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘পূজা মণ্ডপে গিয়েছি। যাওয়ার পর সবাই আমাকে ঘিরে ছবি তুলতে শুর করে। শেষে প্রতিমার সঙ্গে নিজেই কোনো ছবি তুলতে পারিনি। কিছুক্ষণ থেকে আমি বাড়ি ফিরি আসি।’

মিমের দাদাবাড়ি-নানাবাড়ি দুটোই রাজশাহীতে। সেখানেই তার সব আত্মীয়-স্বজন। বছর জুড়ে শুটিং নিয়ে ব‌্যস্ত থাকার কারণে আত্মীয়-স্বজনের বাড়ি যেতে পারেন না। এবার সুযোগ পেয়ে তা হাতছাড়া করছেন না। বরং ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছেন এই নায়িকা।

রাজশাহীতে পূজার ছুটি কাটানোর পরিকল্পনা আগে থেকেই ছিল মিমের। এজন‌্য আত্মীয়-স্বজনের জন‌্য অনেক কেনাকাটাও করেন মিম। কিন্তু নিজের জন‌্য কিছু কেনা হয়নি। তবে অনেকে মিমকে উপহার দিয়েছেন বলেও জানান তিনি।

ভয়পস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION