বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

পেকুয়ায় অবৈধ সম্পর্কে জন্ম নেয়া নিষ্পাপ নবজাতকের লাশ দোকান থেকে উদ্ধার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
অজ্ঞাত প্রেমিক- প্রেমিকার অবৈধ সম্পর্কে জন্ম নেয়া নিষ্পাপ নবজাতক শিশুর লাশ গ্রীল ওয়ার্কসপের দোকান থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা নবজাতকের লাশটি দোকানের ভিতর দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিকেলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
পেকুয়া থানার এসআই মিন্নত আলী দোকান থেকে লাশটি উদ্ধার করার পাশাপাশি গ্রীল ওয়ার্কসপের মালিক আবদুল মজিদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, নবজাতকের লাশটি কিছু মানুষ দেখতে পেয়ে আমাকে খবর দিলে বিষয়টি থানা প্রশাসনকে অবগত করি। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
টৈটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকের লাশটি কে দোকানের ভিতর রেখেছে তার তদন্ত চলছে।
ঋয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION