বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

উখিয়ায় ৫ ইউপিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩৯২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

শহিদুল ইসলাম’ উখিয়া:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়ায় পাঁটি ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন ক্ষমতাসিন দল আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা।
রবিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ৩৯২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৭ জন ও সাধারণ সদস্য পদে ২৯৯ জন প্রার্থী স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উখিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় উপজেলার ৫ ইউনিয়নের জালিয়া পালং ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন।
রত্নাপালং ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন।
হলদিয়া পালং ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৭১ জন।
রাজাপালং ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৬২ জন।
পালংখালী ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাছাই বাছাই ২০ অক্টোবর। যাছাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর সারাদেশে দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের সাথে উখিয়ার ৫ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ইরফান উদ্দিন বলেন, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে সারাদেশের সাথে উখিয়ার ৫টি ইউপিতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি কোথাও কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION