বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

পেকুয়ায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মর্মান্তিক মৃত্যু

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছৈয়দ আহমদ (৫৮) নামে এক বৃদ্ধ দর্জির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউপির ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ একই এলাকার মৃত মৌলভী মনির আহমদের ছেলে। পেকুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
পারিবারিক সূত্রের বরাদ দিয়ে ইউপি সদস্য মোঃ ইসমাঈল সিকদার বলেন, নিহত বৃদ্ধ ছৈয়দ আহমদ বাড়ির সামনে একটি ছোট দোকান নিয়ে দর্জি ও পানের দোকান করে জীবিকা নির্বাহ করে থাকে। দুপুরে নিজ পুকুর থেকে মাটি কেটে বাড়িতে এসে বিদ্যুত ফ্যানের বাতাসে ঠান্ডা হতে সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী বিদ্যুৎস্পৃষ্টে নিহত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION