বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রকিয়ত উল্লাহ, মহেশখালী:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে মো: রুহুল কাদের (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (১৮ই অক্টোবর) রাত ১০ টারদিকে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজারের পূর্বপাশে ফকির জুম পাড়ায় এঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা ওই এলাকার মোহাম্মদ আমিনের পূত্র এবং মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

স্থানীয় সূত্রমতে, ওই সময়ে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিহত যুবলীগ নেতা রুহুল কাদের স্থানীয় ফকিরজুম পাড়ায় পৌছলে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তাকে সিএনজি থেকে নেমে দা-কিরিচ দিয়ে প্রথমে কুপিয়ে পরে গুলি করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালারমার ছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র ও পরে আশংকাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রহুল কাদের মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তার বিরুদ্ধে ও একাধিক মামলা রয়েছে।

নিহতের ভাই কালারমার ছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস জানান, ‘পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি’।

মহেশখালী থানার ওসি মো: আব্দুল হাই সত্যতা নিশ্চিত করে জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, ‘মহেশখালীর কালারমার ছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যিনি নিহত হয়েছেন তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক ভাবে যারা হত্যার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION