শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ন্যাটো জোটে রাশিয়ার স্থায়ী মিশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি মাসের শুরুর দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। সেটার প্রতিশোধ হিসেবে সোমবার (১৮ অক্টোবর) ন্যাটোতে তাদের স্থায়ী মিশন বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরোভ এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, ‘ন্যাটোর ইচ্ছাকৃত পদক্ষেপের ফলস্বরূপ আমাদের জন্য প্রাথমিক কূটনৈতিক কাজের কোনো পরিস্থিতি নেই। ন্যাটোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমরা প্রধান সামরিক দূতের কাজসহ ন্যাটোতে আমাদের স্থায়ী মিশনের কাজ স্থগিত করছি। আর সেটা সম্ভবত ১ নভেম্বর থেকে।’

পাশাপাশি মস্কোতে ন্যাটোর সামরিক মিশনও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বেলজিয়ামে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ন্যাটোর সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন।

উল্লেখ্য, গেল ৬ অক্টোবর রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। গোপনে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার অভিযোগ তাদের বহিষ্কার করা হয়েছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION