শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

অজয়ের গোপন তথ্য ফাঁস করলেন কাজল

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। সিনেমার মতো ব্যক্তিগত জীবনে তাদের রসায়নও সবাইকে মুগ্ধ করে। সম্প্রতি অজয়ের গোপন তথ্য ফাঁস করেছেন কাজল।

ব্রিটিশ ‘সারভাইভালিস্ট’ বিয়ার গ্রিলসের ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ অনুষ্ঠানে দেখা যাবে অজয় দেবগনকে। শোয়ের একটি সেগমেন্টে অজয়কে নিয়ে বলতে গিয়ে কাজল জানান, এই অভিনেতার অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রয়েছে। ফলে অজয় হাতের আঙুল দিয়ে কোনো কিছু স্পর্শ করেন না।

কাজল বলেন, ‘আমি আপনাদের অজয় সম্পর্কে কিছু গোপন কথা বলি, যা অনেকেই জানেন না। প্রথম তিনি খুবই ভালো রান্না করতে পারেন। দ্বিতীয়টি হলো— তার অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রয়েছে। কোনো কিছু হাতের আঙুল দিয়ে স্পর্শ করেন না।’

এই অভিনেত্রী চান, বিয়ার গ্রিলসের সঙ্গে অজয় সবচেয়ে দুর্গন্ধযুক্ত, অরুচিকর কিছু হাত দিয়ে খেয়ে দেখাবেন। তিনি বলেন, ‘এটা আমার চ্যালেঞ্জ। দেখি এটি তিনি করে দেখাতে পারেন কিনা’। পাশাপাশি অজয়কে শুভ কামনা জানান কাজল।

এর আগে বিয়ার গ্রিলসের এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও অভিনেতা অক্ষয় কুমার হাজির হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION