শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

চীনে প্রাইভেট টিউশনি বন্ধে আইন

আন্তর্জাতিক ডেস্ক:

শিশুদের হোমওয়ার্ক কমাতে ও শিক্ষার মূল বিষয়গুলোতে প্রাইভেট টিউশনি বন্ধে নতুন একটি আইন প্রণয়ন করেছে চীন। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

শিশুদের অনলাইন গেমসে আসক্তি বন্ধে চীন চলতি বছর বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। অনলাইন গেমসের সময় কমিয়ে আধাঘণ্টা করে সপ্তাহে তিন দিন খেলার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার চীনা পার্লামেন্ট জানিয়েছে, কিশোর-কিশোরীদের অপরাধ বা বাজে আচরণের জন্য অভিভাবকদের শাস্তি দেওয়ার বিধান করা হবে।

সিনহুয়া জানিয়েছে, নতুন আইনটি এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি। এতে শিশুদের হোমওয়ার্কের দ্বিগুণ চাপ কমানো নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকারগুলোকে। আইনে শিশুদের পর্যাপ্ত বিশ্রাম ও শরীরচর্চ নিশ্চিত করতে অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ও অন্যান্য ছুটির দিনগুলোতে স্কুল শেষ হওয়ার পরও মূল বিষয়গুলোতে প্রাইভেট টিউশনের ব্যবস্থা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION