বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় আক্রান্তে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২২তম

ভয়েস নিউজ ডেস্ক:

কয়েকদিন আগেই করোনাভাইরাস শনাক্তের তালিকায় শীর্ষ ২৫টি দেশের মধ্যে উঠে আসে বাংলাদেশের নাম। বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সময় বিকাল ৪টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান এখন ২২। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংক্রমণ শনাক্তের বিচারে ভারত ও পাকিস্তানই কেবল বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ২৯ জন করোনা পজিটিভ হওয়ার পর বাংলাদেশে এখন শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যাট ৪০ হাজার ৩২১ জন।

দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। উপমহাদেশে তালিকার শীর্ষে থাকা ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬১৩ জন। আর পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২২৭ জন।

সংক্রমণ শনাক্তের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। সেখানে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৮২১ আর তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৩ লাখ ৭৯ হাজার ৫১ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এরপর রয়েছে স্পেন (পঞ্চম), ইতালি (ষষ্ঠ), ফ্রান্স (৭ম), জার্মানি (৮ম), তুরস্ক (নবম),ভারত (দশম), ইরান (১১তম), পেরু (১২তম), কানাডা (১৩তম), চীন (১৪তম), চিলি (১৫তম), সৌদি আরব(১৬তম), মেক্সিকো (১৭তম),পাকিস্তান(১৮তম), বেলজিয়াম (১৯তম),কাতার(২০তম), নেদারল্যান্ডস (২১তম)। এর পরের অবস্থানটিই বাংলাদেশের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION