মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অভিনেত্রীর তামান্নার আইনী নোটিশ

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। রান্না বিষয়ক তেলেগু টিভি রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’ উপস্থাপনা করছেন তিনি। এই শোয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয়েছে। কিন্তু এই শোয়ের পরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।

তেলেগু বুলেটিন ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, তেলেগু টিভি রিয়েলিটি শো ‘মাস্টার শেফ’-এর পরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তামান্না। কারণ তার বাকি পারিশ্রমিক এখনো দেননি। তামান্নার টিমের পক্ষ থেকে এ বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনের লাইন কেটে দেন। এজন্য জেমিনি টিভি কর্তৃপক্ষ ও এই শোয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনো তামান্নার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‘মিল্কি বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া এই শোয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, এই শোয়ের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। যা এই অভিনেত্রীর টিভি ও ওয়েব সিরিজের পারিশ্রমিকের চেয়েও বেশি। তেলেগু দর্শকদের কাছে খুবই পরিচিত মুখ তামান্না। বেশ কিছু তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক সত্ত্বেও তাকে নেওয়ার সিদ্ধান্ত নেন জেমিনি টিভি কর্তৃপক্ষ।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মায়েস্ট্রো’। তামান্না ছাড়াও এই সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন—নিতিন, যীশু সেনগুপ্ত, নরেশ প্রমুখ। তেলেগু ভাষার এ সিনেমা গত ১৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

বর্তমানে তামান্নার ঝুলিয়ে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘এফ থ্রি’, ‘ঘানি’, ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘সেটিমার’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’, ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION