শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সুদানে সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ সুদানে সেনা অভ্যুত্থান ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে। বন্দি করেছে অন্তবর্তীকালিন সরকারের সদস্য ও অন্যান্য নেতাদের।

এই ঘটনার পর পর সেনা অভ্যুত্থান বিরোধী মিছিলে নামে শত শত মানুষ। তাদের ওপর গুলি চালানো হয়। এতে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৮০ জন। খবর রয়টার্স ও আল জাজিরার।

সেনাবাহিনী অবশ্য এখনো অভ্যুত্থানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। সকালে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক ও অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করে জরুরি অবস্থা জারি করেন দেশটির ক্ষমতাসীন কাউন্সিলের প্রধান ও সেনা কর্মকর্তা আবদেল ফাত্তাহ আল-বুরহান। এরপর দেশজুড়ে সেনাবাহিনী ও প্যারা মিলিটারি মোতায়েন করা হয়। জনসাধারণকে বাইরে বের হতে নিষেধ করা হয়। জরুরি অবস্থা জারি করে খার্তুম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। স্থগিত করা হয় আন্তর্জাতিক ফ্লাইট।

এদিকে দেশটির গণতন্ত্রপন্থী দলগুলো সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। তারা তাদের সমর্থকদের সেনা অভ্যুত্থান প্রতিহত করার আহবান জানিয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। তারা রাজধানী খার্তুমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় সেনাবাহিনী। তাতে ৩ জন নিহত হয়। আহত হয় আরও ৮০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালে সুদানের দীর্ঘদিনের শাসক ওমার-আল-বাশিরকে ক্ষমতাচ্যুত করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে নানামুখী দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব বাড়তে বাড়তে শেষ পর্যন্ত অভ্যুত্থানে রূপ নিলো।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION