শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

চীনের টেলিকম কোম্পানির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের অন্যতম বড় একটি টেলিকম কোম্পানির যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন। ‘জাতীয় নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চায়না টেলিকমকে ৬০ দিনের মধ্যে আমেরিকায় সেবা দেওয়া বন্ধ করতে হবে।

মার্কিন কর্মকর্তারা বলছেন চীন সরকারের নিয়ন্ত্রণের কারণে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের যোগাযোগে ‘প্রবেশ, মজুদ, বিঘ্ন ঘটানো এবং বিপথে পরিচালনার’ সুযোগ পেয়েছে। এর ফলে গুপ্তচরবৃত্তি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্যান্য ক্ষতিকর কার্যক্রমে যুক্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রায় ২০ বছর টেলিকম সেবা দিচ্ছে চায়না টেলিকম। মার্কিন পদক্ষেপকে হতাশাজনক আখ্যা দিয়েছে তারা। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ক্রেতাদের সেবা দেওয়া অব্যাহত রাখতে আমরা সব বিকল্প পথ ব্যবহারের পরিকল্পনা করছি।’

চীনের টেলিকম বাজারে প্রভাব বিস্তার করে রাখা তিনটি কোম্পানির একটি চায়না টেলিকম। ১১০টি দেশে কোম্পানিটির কোটি কোটি গ্রাহক রয়েছে। মোবাইলে ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে শুরু করে ল্যান্ডলাইন টেলিফোন নেটওয়ার্কও রয়েছে তাদের।

বিশ্ব অর্থনীতি নিয়ে চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হের সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের আলাপের কয়েক ঘণ্টার মধ্যে লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। ওই বৈঠককে দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিলো।

চায়না টেলিকম নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি এটাই প্রথম নয়। ২০২০ সালের এপ্রিলে আমেরিকায় কোম্পানিটির সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। ওই সময়ে বলা হয় কোম্পানিটিতে প্রভাব বিস্তার এবং নিয়ন্ত্রণের চেষ্টা করছে চীন সরকার।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION