বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোনাফ সিকদার গুলিবিদ্ধ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সঙ্গে থাকা সহকর্মী রানা।

তিনি জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুকটী মার্কেটের সামনে হঠাৎ গুলি করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক কাউকে চেনা যায় নি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

হাসপাতালের আরএমও ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে জানা যায় নি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION