বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

দরিয়ানগরে রাজারবাগী পীর সিন্ডিকেট থেকে প্রতিষ্ঠান দখলমুক্ত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরতলীর দরিয়ানগর বড়ছড়া গ্রামের ঐতিহ্যবাহী স্কুল ও মসজিদ অবশেষে রাজারবাগী পীর সিন্ডিকেটের জবর দখলমুক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদর থানায় অনুষ্ঠিত এক বৈঠকে গ্রামের স্কুল ও মসজিদে গড়ে তোলা রাজারবাগীদের আস্তানা ছেড়ে দেয়ার নির্দেশ দেয় পুলিশ। বুধবার রাতে
রাজারবাগী পীরের একদল মুরিদ বড়ছড়
গ্রামের সাধারণ মানুষের উপর হামলার  ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জাগির হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
রাজারবাগী পীর সিন্ডিকেটের কবল থেকে দরিয়ানগর বড়ছড়া গ্রামের ঐতিহ্যবাহী স্কুল ও মসজিদ জবর দখলমুক্ত করার দাবিতে গত রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ‘দরিয়ানগর বড়ছড়ার সর্বস্তরের জনগণ’।
সমাবেশে অভিযোগ করা হয়, গত এক যুগের বেশি সময় ধরে দরিয়ানগরবাসী রাজারবাগী পীরের সিন্ডিকেটের হাতে জিম্মি। এরা এলাকার স্কুল ও মসজিদ জবর দখলের পর তাদের বেতনধারী মুরীদদের দিয়ে সরকারি ও সাধারণ মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সমাজে গুজব তৈরির মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি, ‘ধর্মকে বিকৃত করে উগ্রবাদের প্রচারণার মাধ্যমে মানুষের সম্প্রীতি নষ্ট করছে। এদের অপকর্মের প্রতিবাদ করলে হামলা, মামলা ও সাইবার অপরাধের শিকার হতে হয়।
এলাকাবাসী জানায়, রোববারের বিক্ষোভ ও সমাবেশের পর প্রতিবাদী গ্রামবাসীর ওপর উপর্যপুরি হুমকী দেয় রাজারবাগীরা। এ ঘটনার প্রতিবাদ জানালে বুধবার রাতে রাজারবাগী পীর সিন্ডিকেটের ভাড়াটে লোকজন হামলা চালিয়ে বেশ কয়েকজন গ্রামবাসীকে আহত করে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদর থানায় অনুষ্ঠিত এক বৈঠকে গ্রামের স্কুল ও মসজিদে গড়ে তোলা রাজারবাগীদের আস্তানা ছেড়ে দেয়ার নির্দেশ দেয় পুলিশ। এরপর আন্দোলনরত গ্রামবাসী থানা থেকে ফিরে আনন্দ মিছিল নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে এবং মসজিদে গিয়ে শোকরিয়া নামাজ আদায় করে। পরে নতুন ইমাম নিয়ে মসজিদে আছর নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী, পুলিশ সুপার ও কক্সবাজার সদর থানার ওসির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এক দোয়া মাহফিলে মিলিত হয় গ্রামবাসী। দোয়া মাহফিল পরিচালনা করেন আলিফ লাম মীম জামে মসজিদের খতিব মাও নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন দরিয়ানগর বড়ছড়া জামে মসজিদের সাবেক খতিব ও বর্তমানে উখিয়ার মোহাম্মদ আলী ভিটা জামে মসজিদের খতিব মাও: নুর মোহাম্মদ প্রকাশ লেঢ়া হুজুর, স্থানীয় গ্রামবাসী যথাক্রমে সাংবাদিক আহমদ গিয়াস, আমির হোসেন, মোহাম্মদ ইসমাইল, দরিয়ানগর বড়ছড়া যুব সমাজের সভাপতি মাহবুব আলম, সি. সহ-সভাপতি আবু ফরহাদ বোখারী হিরু, সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ, মাওলানা দীনুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, কৃষকলীগ নেতা ইমাম হোসেন, লুৎফুর রহমান কাজল, মাহবুব আলম(মাহবুল্লা) রবিউল আলম, নুরু ,মোহাম্মদ তানজিল রহমান, হাসান, আসাফ উদ্দীনসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION