সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

উত্তাপ ছড়াচ্ছে শুভশ্রী

বিনোদন ডেস্ক:

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সংসার ও সন্তানকে সামলে কাজেও মনোযোগী। আবার অবসর পেলেই ঘুরতে যান স্বামী-সন্তান নিয়ে। কিছুদিন আগেই মালদ্বীপ গিয়েছিলেন। সেই ভ্রমণের ছবি এখনো পোস্ট করছেন সামাজিক মাধ্যমে অভিনেত্রী।

৩০ অক্টোবর, শনিবার সকালে একটি ঝলমলে সাহসী ছবি শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে তাকে হলুদ রঙের স্নান পোশাকে দেখা গেছে। ছবিতে তার উন্মুক্ত উরু ও বক্ষ নজর কেড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে সমুদ্র ও আকাশের সৌন্দর্যে ছবিটি ভিন্ন মাত্রা পেয়েছে। এই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘সমুদ্রের গর্জন মনের জন্য সংগীতের মতো’।

মাত্র ২ ঘণ্টায় ছবিটিতে ৩০ হাজারের মতো লাইক পড়েছে। মন্তব্য জমা হয়েছে শত শত। অধিকাংশ অনুরাগী তার সাহসী রূপের প্রশংসা করেছেন। বিভিন্ন ধরনের মন্তব্য ও ইমোজির মাধ্যমে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন।

এদিকে মালদ্বীপ থেকে ফিরে একটি বিশেষ ফটোশুটে অংশ নেন শুভশ্রী। সেখানে তাকে ইলেকট্রিক ব্লু কালারের গাউনে দেখা গিয়েছিল। রূপ ও শরীরের আবেদনে ভক্তদের হৃদয়ে দোলা দিয়েছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বর্ধমানে শুভশ্রীর জন্ম ও বেড়ে ওঠা। ২০০৬ সালে ‘আনন্দলোক নায়িকার খোঁজে’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর ওড়িয়া সিনেমা দিয়ে নাম লেখান রূপালি ভুবনে। ২০০৯ সালে দেবের সঙ্গে ‘চ্যালেঞ্জ’ সিনেমায় অভিনয় করে টালিউডে জনপ্রিয়তা পান শুভশ্রী। এরপর তাকে বেশ কিছু সফল সিনেমায় দেখা গেছে। বর্তমানে শুভশ্রীর হাতে রয়েছে ‘ধর্মযুদ্ধ’, ‘ধূমকেতু’, ‘হাবজি গাবজি’ ইত্যাদি সিনেমার কাজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION