বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য কাউন্সিলর পাখি

ইমাম খাইর:

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য কাউন্সিলর পাখি
ইমাম খাইর, কক্সবাজার
আইন শৃঙ্খলা রক্ষার কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১ সম্মাননা’ পেয়েছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি।

জেলার ‘শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য’ হিসেবে তাকে এই স্বীকৃতি প্রদান করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। সেই সঙ্গে এই স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩০ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কক্সবাজার সদর মডেল থানার অনুষ্ঠানে শাহেনা আক্তার পাখির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

ওসি শেখ মুনীর উল গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন- পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ, কাউন্সিলর মিজানুর রহমান, সহসভাপতি নাজমুল হোসাইন নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন।

ওসি অপারেশন ও কমিউনিটি পুলিশিং সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের বিভিন্ন ওয়ার্ড প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION