বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিকাশ ঘটানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা।
নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষ প্রশিক্ষক হিসেবে তৈরীর লক্ষে কক্সবাজারে আয়োজন করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজম্যান্ট বিষয়ক তিনদিনের কর্মশালা।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় অংশ নেয় ঢাকা,চট্টগ্রাম,সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৫০ জন প্রশিক্ষণার্থী।
এ উপলক্ষে শনিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে নারীদের ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপন করেছে।প্রধানমন্ত্রীর এ উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় মহিলা সংস্থা কক্সবাজারের সভাপতি সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাকিউন নাহার বেগম,প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম বক্তব্য রাখেন।
এ সময় জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তাসহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ