বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

রোহিঙ্গা ক্যাম্পে সুয়ারেজ ট্যাংকে পড়ে দুই রোহিঙ্গার মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
উখিয়া বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সুয়ারেজ লাইনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার সময় টয়লেটের ট্যাংকে পড়ে গিয়ে দুই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্হানীয় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার রবিবার (৩১ অক্টোবর) বিকেলে এক প্রেস রিলিজ এ জানান, দুপুরে উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বি ব্লকে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এনজিও ফোরামের কর্মচারীরা সুয়ারেজ লাইনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নতুন টয়লেট নির্মাণের কাজ করছিল। এসময় তিন রোহিঙ্গা শ্রমিক টয়লেটের ট্যাংকের গভীরে পানির মধ্যে  পড়ে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টায় ট্যাংক থেকে তিন শ্রমিকের মধ্যে দুই জনের মৃত দেহ উদ্ধার করা হয়। অপর রোহিঙ্গা শ্রমিক কবির আহমদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বালুখালী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা যাওয় দুই রোহিঙ্গা শ্রমিকের নাম হচ্ছে ৮ নম্বর ক্যাম্প ইস্ট এর নজির হোসেনের পুত্র সাদ্দাম এবং ১০ নম্বর ক্যাম্প এইচ ব্লকের বাসিন্দা নুরুল আমিন। পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান টয়লেটের ট্যাংকের ভেতর তিন রোহিঙ্গা শ্রমিক পড়ে গেলে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION