বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত হচ্ছে আরও তিনটি পুলিশ ক্যাম্প

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) পুলিশের জন্য জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএইচসিআর থেকে ৩টি নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে।

ক্যাম্পোগুলো হল— লম্বাশিয়া পুলিশ ক্যাম্প, নৌকার মাঠ পুলিশ ক্যাম্প ও অক্সফাম ক্যাম্প ৪ পুলিশ ক্যাম্প।রোববার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক।

তিনি জানান, ইউএনএইচসিআর সঙ্গে আলোচনা ক্রমে ৩টি নতুন ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরমধ্যে লম্বাশিয়া ও নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এসপি নাইমুল আরও জানান, ওই ক্যাম্পগুলোর নির্মাণ কাজ শেষ হলে ১৪ এপিবিএন পুলিশের ফোর্সের আবাসন সমস্যার সমাধান হবে। এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধানের সঙ্গে আলোচনা এবং চুক্তি হয়। এ ব্যাপারে ১৪ এপিবিএন এর পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান মিস ইটা সুকিকে ধন্যবাদ জানানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION