বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মৃতদেহের ছবি নিয়ে কক্সবাজারে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ বলছেন রোহিঙ্গা ক্যাম্পের একটি বিশেষ সন্ত্রাসী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হাসিম। আবার কেউ বলছেন ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী দীর্ঘ দিন ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল। এজন্য রোহিঙ্গারা তাকে গণপিঠনি দিয়ে হত্যা করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহটির বিষয়ে নিশ্চিত করতে পারেনি।
বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানিয়েছেন- টেকনাফ থানার পুলিশ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আর কোন মৃতদেহ উদ্ধার হয়নি।
রোহিঙ্গা ক্যাম্পের একটি সুত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি হাসিম। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে। সে নিজেকে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক একটি বিশেষ সন্ত্রাসী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
ভয়েস/আআ