শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

জন্মদিনে শিল্পী ঝিলিকের উপহার

বিনোদন ডেস্ক:

২০০৮ সালের ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার বিজয়ী জানিতা আহমেদ ঝিলিক। ওই প্রতিযোগিতার পর সংগীতের বিভিন্ন মাধ্যমে কাজ করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই গায়িকা। স্টেজ, টিভি শো, সিনেমা, অ্যালবাম কিংবা সিঙ্গেল সব ক্ষেত্রেই নিজের গায়কী দিয়ে ভক্ত-শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঝিলিকের জন্মদিন। আর বিশেষ এই দিনে ভক্ত-শ্রোতাদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন তিনি। এদিন বিকেলে ঝিলিক নিজের ইউটিউব চ্যানেলে প্রথম মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। গানটির শিরোনাম ‘এমন সুখ’। যেটির কথা লিখেছেন নাসির আহমেদ। সুর ও সংগীতায়োজনে দেশ বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান।

এ প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘মাস দুয়েক আগে শেখ সাদী খান স্যার আমাকে এই গানটি উপহার দেন। তখনই পরিকল্পনা করি নিজের জন্মদিনে এটি প্রকাশ করব। এটি হবে আমার নিজের ইউটিউব চ্যানেলের প্রথম মৌলিক গান। সব মিলিয়ে এটা আমার জন্য দারুণ একটা অনুভূতি। আশা করি সবাই গানটি পছন্দ করবেন।’

এই গায়িকা আরও যোগ করেন, ‘এতদিন নিজের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র শো কিংবা কভার করাই করেছি। এবার মৌলিক গান শুরু করতে যাচ্ছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। করোনার কারণে মাঝে খারাপ সময় পার করতে হয়েছে। পরিস্থিতি এখন ভালো। আমিও চেষ্টা করব শ্রোতাদের নিয়মিত ভালো কিছু উপহার দিতে।’

উল্লেখ্য, ২০০৯ সালে প্রকাশ পায় ঝিলিকের প্রথম একক অ্যালবাম ‘আমার কী দোষ’। এর তিন বছর পর ২০১২ সালে নিজের নামে দ্বিতীয় একক অ্যালবাম ‘ঝিলিক’ নিয়ে আসেন তিনি। ২০১৪ সালে প্রকাশ করেন তৃতীয় একক অ্যালবাম ‘প্রথম প্রেম’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION