বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কালারমারছড়ায় আত্মসমর্পণকৃত জলদস্যুকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন

রকিয়ত উল্লাহ, মহেশখালী:

ক্রাইমজোন খ্যাত কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায় আবারও আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আত্মসমর্পণকৃত আলোর পথে আশা জলদস্যু আলা উদ্দিন(৩০)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত মহশেখালী থানার ওসি আব্দুল হাই।

শুক্রবার সাড়ে ৮ টার দিকে কালারমার ছড়ার অফিস পাড়ার এঘটনা ঘটে। সে মোহাম্মদ শাহ ঘোনার মোঃ লেদুর পূত্র। সে ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গুলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কালারমার ছড়ার ছামিরাঘোনায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নিয়ে একদল দুর্বৃত্তরা এসে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়, অবস্থার অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে ইলিশিয়ায় মৃত্যু হয় বলে জানা যায়।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছামিরা ঘোনা এলাকায় প্রতিপক্ষের একাধিক বসতবাড়িতে লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়।

এদিকে গত ১৮ অক্টোবর ও কালারমার ছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলি ও কুপে খুন হন যুবলীগের সাবেক সহ-সভাপতি রুহুল কাদের রুবেল। একের পর এক হত্যা কান্ডের ঘটনা ঘটলে ও প্রশাসনের তৎফরতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। কালারমার ছড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতি হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান হোসাইন ইব্রাহীমের পুত্র মোঃ শাহ ঘোনার বাসিন্দা নাজমুল হোসেন মাসুদ জানান, বিভিন্ন অপশক্তির প্রত্যক্ষ ইন্ধনে নির্বাচন পূর্ববর্তী শান্ত কালারমার ছড়া ইউনিয়নকে অশান্ত করে জল ঘোলা করে মাছ শিকারে ব্যাস্ত যারা, তারা কী আদৌও প্রকৃতির শাস্তি থেকে রেহাই পাবে? আর কতো মায়ের কোল খালি হলে এই পাপাচারীদের রক্ত তৃষ্ণা নিবারিত হবে? আজ আবারও একটা তাজা প্রাণ ঝরে গেল, চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করলো আলাউদ্দিন কে। এসব নির্মম হত্যাকাণ্ডগুলোর বুঝি কোন প্রতিকার নেই, নেই কোন দৃশ্যমান বিচার?

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, আধিপত্য বিস্তার নিয়ে আলা উদ্দিন নামে এক যুবক খুন হয়েছে৷ এর জের ধরে কিছু ৩টি বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং খুন ও অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION