বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা শ্রমিকলীগ সভাপতি জহির ও কুদরত উল্লাহ গুলিবিদ্ধ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে ইউপি নির্বাচনে সহিংসতার জের ধরে অফিসে দুর্বৃত্তদের গুলিতে মেম্বার প্রার্থী কুদুরত উল্লাহ ও ভাই জহিরুল ইসলাম সিকদার নামে দুজন গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের লিংক রোড এলাকায়  এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তাঁর ভাই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদারের অফিসে দুর্বৃত্তরা গুলি চালায়। মোটর বাইকে করে আকস্মিক এসে সরাসরি কুদরত উল্লাহ সিকদার ও জহির উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তাঁরা ২জনই মাটিতে লুটে পড়ে। এসময় কুদরত উল্লাহ সিকদারের সহকারীসহ আরও কয়েকজন আহত হয়।

জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারী বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত বাহিনী এই ঘটনা ঘটায়। তাঁরা বার বার কুদরত উল্লাহর নির্বাচনী সভায় হামলা করে আসছে।

পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION