শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই

প্রেসবিজ্ঞপ্তি:
কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে সাংবাদিক সংসদ কক্সবাজারের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সংসদ কক্সবাজারের নব-নির্বাচিত সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের নেতৃত্বে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান নব—নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। যেকোন সংকটকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাংবাদিকরা। তাই সাংবাদিকদের সবসময় পেশদারিত্ব বজায় রাখতে হবে। চর্চা করতে হবে উন্নয়ন সাংবাদিকতা। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা ও দেশ এবং জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল, সাংবাদি সংসদ কক্সবাজারের সহ-সভাপতি এস.এম ছৈয়দুল্লাহ আজাদ, আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শাম্স, অর্থ সম্পাদক শিপন পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION