বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

কক্সবাজার থেকে ছেড়ে গেছে আরও ৭টি পর্যটকবাহী বাস

বিশেষ প্রতিবেদক:
পরিবহণ ধর্মঘটের কারণে ভোগান্তিতে থাকা আরও ৭টি পর্যটকবাহীবাস চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়েছে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে সকাল ১০ থেকে দুপুর ১টার মধ্যে এসব ছেড়ে গেছে। এতে ২৮৮ জন পর্যটক যাওয়ার সুযোগ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সুত্র।

কক্সবাজারের জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে ভোগান্তিতে পড়া পর্যটকদের নিতে জেলা পুলিশ উদ্যোগ নেয়। কিন্তু, গত শনিবার ৪টি ও আজ রবিবার ৭টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এখন আর কোন পর্যটক আমাদের কাছে আসেনি।

কক্সবাজার ট্যুরিজম এসোসিয়েশন অব কক্সবাজার ‘টুয়াক’ সভাপতি আনোয়ার হোসেন জানান, শনিবার রাত ও রবিবার সকালে নিজস্ব পরিবহণে ছোট যানবাহনে কক্সবাজার ছেড়েছে হাজারও পর্যটক। একারনে কোন পর্যটক ভোগান্তিতে পড়েছে বলে মনে হয়না’।

গন পরিবহন বন্ধ থাকায় যে সব পর্যটক শুক্রবার রাতে কিংবা গত শনিবার চট্টগ্রাম ও ঢাকায় কিংবা নিজ গন্তব্যে ফিরে যাওয়ার কথা ছিল তাদের বিনা খরচে চট্টগ্রাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। আজ রোববার দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার থেকে পর্যটক নিয়ে পুলিশের সাতটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। শনিবার রাতে চারটি বাস পর্যটক নিয়ে কক্সবাজার ছেড়ে যায়। সেখান থেকে তারা ট্রেনে অন্যান্য স্থানে যেতে পারবেন।

এদিকে শনিবার পর্যন্ত কক্সবাজার বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে না গেলে রোববার সকাল থেকে কিছু কিছু ননএসি বাস কক্সবাজার ছাড়ছে। আবার অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু অন্য সময়ের চেয়ে ভাড়া দুই-তিনগুণ হওয়ায় তারা কক্সবাজার ত্যাগ করতে পারছেনা।

উল্লেখ্য, সপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজার আসেন লাখো পর্যটক। অনেকে পূর্বের নির্ধারিত সময়ানুসারে কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আবার শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার সিডিউলে ছিলেন তারা এসেছিলেন আরও কয়েক দিন আগে। এ ধরনের পর্যটক ৩০ হাজার হবে বলে হোটেল সংশ্লিষ্টরা জানান। বাস চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে কক্সবাজার ছেড়ে যেতে পারেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION