শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

এবার নতুন সিনেমার করার ঘোষণা দিলেন আনুশকা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। গত বছর মুক্তি পায় এটি। এর পর আর নতুন কোনো সিনেমায় নাম লেখাননি তিনি। এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

রোববার (৭ নভেম্বর) ছিল আনুশকার জন্মদিন। বিশেষ এই দিনে নাম ঠিক হওয়া নতুন সিনেমার ঘোষণা দেন। এক টুইটে আনুশকা লিখেন—‘আপনাদের সবার সামনে আমার পরবর্তী সিনেমার ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমার পরবর্তী সিনেমার পরিচালক মহেশ বাবু পি।’

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ সিনেমায় অদ্ভূত একটি চরিত্রে অভিনয় করবেন আনুশকা শেঠি। এজন‌্য নিজের ছোটখাট পরিবর্তন করেছেন এই অভিনেত্রী।

এখনো আনুশকার নতুন সিনেমার নাম চূড়ান্ত হয়নি। এটি প্রযোজনা করবেন ইউভি ক্রিয়েশন্স। এবারই প্রথম নয়, এর আগেও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মির্চি’ ও ‘ভাগমতি’ সিনেমায় অভিনয় করেন আনুশকা। বড় বাজেটের এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তা-ও জানা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION