শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বন্যায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু। সেখানে শনিবার থেকে একটানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চারজন প্রাণ হারিয়েছেন।চেন্নাই, থেনি এবং মাদুরাই জেলাতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।সরকারি ভাষ্যের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ৭০টি বাড়ি এবং ২৬৩টি মতো কুঁড়ে ঘর ভেঙে গেছে। ১ হাজার ৪শ’র বেশি মানুষকে ত্রাণশিবিরে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। এতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকাল থেকেই ভারী এবং অতিভারী বৃষ্টিপাত চলছে তামিলনাড়ুর ৩৬টি জেলায়। প্লাবিত হয় একাধিক এলাকা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর চেন্নাই, চেঙ্গলপাট‌টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামেনি সোমবারেও। মেরিনা ব্রিজসহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উপড়ে পড়েছে প্রচুর গাছ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ছয় বছরে এ রকম বৃষ্টিপাত হয়নি এই রাজ্যে। বৃষ্টিপাতের কারণ হিসেবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপকে দায়ী করছেন তারা।

বৃষ্টিপাতের কারণে জনজীবন প্রায় স্থবির। বন্ধ রাখা হয়েছে তিরুভাল্লুর, চেঙ্গলপাটটু ও কাঞ্চিপুরমের সব স্কুল-কলেজ। জরুরি ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে অফিসও। বেসরকারি কর্মীদের প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তারা যেন বাড়ি থেকে কাজ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION