সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ক্যাটরিনার বাগদান!

বিনোদন ডেস্ক:

বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। ডিসেম্বরে তাদের চার হাত এক হচ্ছে বলে শোনা যাচ্ছিল।এবার গুঞ্জন ছড়িয়েছে দীপাবলিতে নাকি রোকা (বাগদান) সেরে ফেলেছেন এই তারকাদ্বয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি দীপাবলির দিন গোপনে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বাগদান সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কবীর খান ও মিনি মাথুরের বাড়িতে।

বিশেষ একটি সূত্র বলছে, পাপারাজ্জিদের ফাঁকি দিতে আলাদা গাড়িতে করে অনুষ্ঠানে যান ভিকি ও ক্যাটরিনা। ভিকির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ভাই সানি কৌশল ও মা–বাবা এবং ক্যাটরিনার পক্ষ থেকে বোন ইসাবেলা আর মা সুজান ছিলেন।

তবে এটাই প্রথম না, এর আগে অগাস্ট মাসেও তাদের বাগদানের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরবর্তীকালে একটি বিবৃতি প্রকাশ করে ক্যাটরিনার পক্ষ থেকে জানানো হয়, খবরটি ভুল।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ভিকি অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে প্রেম করেছেন। সে সময় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেম ছিল।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’ এবং মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ফোন বুথ’ সিনেমা। এছাড়া দক্ষিণের অভিনেতা বিজয় দেবেড়কোন্ডার সঙ্গেও একটি সিনেমায় কাজ করছেন ক্যাটরিনা। পাশাপাশি সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’র শুটিং করেছেন এই অভিনেত্রী। আর অক্টোবরে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের সিনেমা ‘সরদার উধাম’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION