বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম হত্যার ঘটনায় থানায় মামলা 

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলামকে হত্যার ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছোট ভাই কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ভাই কুদরত উল্লাহ সিকদার দস্তখত করা লিখিত অভিযোগ তার ভাগিনার মাধ্যমে সদর থানায় দায়ের করলে আজ মংগলবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এজহারে আসামি হিসেবে ১৯ জনের নাম উল্লেখ করা হয়। তবে আসামি নাম মামলার বিষয়ে বিস্তারিত কেন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

গত রবিবার দুপুর ১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর দুই দিন আগে গত শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডে তার ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারের অফিসে একদল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে আহত হন। সন্ত্রাসীদের গুলিতে এসময় জহিরুল ইসলাম ছাড়াও তার ছোট ভাই ঝিলংজা ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ সিকদার সহ আরো চার জন গুলিবিদ্ধ হন। শুক্রবার রাতেই জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহ সিকদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম রবিবার দুপুর ১টার দিকে মারা যান।  জহিরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়া দীর্ঘ চার ঘন্টা মহাসড়ক অবরোধ করে। গতকাল সোমবার বিকেলে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জহিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। বর্তমানে জহিরুল ইসলামের ছোট ভাই কুদরত উল্লাহ সিকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রভাবশালীের ইন্দনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের প্রতিপক্ষ গ্রুপ ঐদিন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদার ও জহিরুল ইসলামের উপর হামলা চালিয়েছিল বলে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION