বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায়  জেলার ২১ ইউপিতে চলছে ভোট

ভয়েস প্রতিবেদক:
নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় জেলার ২১ ইউপিতে চলছে ভোট গ্রহণ চলছে। বড় কোনো ধরণে সহিংসতার খবর এখনো পাওয়া যায়নি।
সকাল ৮টায় শুরু হঢ ভোট। এরই মধ্যে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ইউনিয়ন গুলোতে। সুষ্ঠু ভোটে দিন শেষে নির্ধারণ প্রার্থীদের হবে ভাগ্য আজজ ভোটের আগের দিন থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত রয়েছে। এবং আজ ভোটের মাঠে রয়েছেন র‌্যাব, বিজিবি পুলিশ—আনসার বাহিনী।
এবার দ্বিতীয় ধাপে  জেলার  ২১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের ভোট কেন্দ্রসহ এলাকায় সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জেলা নিবার্চন কর্মকতার্ জানান।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, নির্বাচন চলাকালিন ভোট কারচুপি, অনিয়ম, সহিংতা সহ্য করা হবে না। এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে আইনশৃংখলা বাহিনী। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহনের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশি, বিজিপি, আনসার ব্যাটালিয়ন নির্বাচন চলাকালিন দায়িত্ব পালন করবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, নির্বাচন সুষ্ঠু করতে সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক মাঠে থাকবে। বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলার সদর, রামু ও উখিয়ায় ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজার সদর থেকে— ঝিলংজা, ভারুয়াখালী, চৌফলদন্ডী, খুরুশকুল, পিএম খালী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৩ ভোট। যার মধ্যে পুরুষ ভোটার—৫৭ হাজার ২৫৬ এবং মহিলা ভোটার ৫০ হাজার ২৫৭ জন।  ৫৩টি ভোট কেন্দ্র, ২৮৯টি কক্ষ এবং ৩২টি অস্থায়ী কক্ষে ভোট গ্রহণ হবে। এ উপজেলার ভারুয়াখালীতে ভোটার সংখ্যা ১৪ হাজার ২৯৫ জনের মধ্যে পুরুষ ভোটার— ৭ হাজার ৫৬২, মহিলা ভোটার— ৬ হাজার ৭৩৩। ভোট কেন্দ্র ১০টি, কক্ষ ৩৯টি এবং অস্থায়ী কক্ষ ৭টি। খুরুশকুলে মোট ভোটার ২৮ হাজার ১০১ জনের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৯৫ এবং মহিলা ভোটার ১৩ হাজার ১০৬ জন।
এ ইউনিয়নে ভোট কেন্দ্র ১২টি, কক্ষ ৭৬টি এবং অস্থায়ী কক্ষ ১২টি। পিএম খালীতে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯৮৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৭৭৮ এবং মহিলা ভোটার ১০ হাজার ২০৯ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ১২টি, ভোটার কক্ষ ৬০টি এবং অস্থায়ী কক্ষ ৫টি। ঝিলংজায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩২৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮৭৪ এবং মহিলা ভোটার ১১ হাজার ৪৪৯ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ১০টি, ভোটার কক্ষ ৬৪টি এবং অস্থায়ী কক্ষ ২টি। চৌফলদন্ডীতে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮০৭ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৭৬০ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৫০টি এবং অস্থায়ী কক্ষ ৬টি।
রামু উপজেলা থেকে— চাকমারকুল, ফতেখাঁরকুল গর্জনিয়া, ঈদগড়, জোয়ারিয়ানালা, কচ্ছপিয়া, খুনিয়াপালং, কাউয়ারখোপ, রশিদ নগর রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮২৬ ভোট। যার মধ্যে পুরুষ ৮৬ হাজার ৮৭২ এবং মহিলা ভোটার ৭৯ হাজার ৯৫৪ জন। উপজেলার ঈদগড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা— ১০ হাজার ৭৬১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৯০ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ২৭১ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি,  ভোটার কক্ষ ৩০টি। গর্জনিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ২৩৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ২১০ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ২৮ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি এবং ভোটার কক্ষ রয়েছে ৩১টি। কচ্ছপিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা— ১৬ হাজার ৫২৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪৬৩ এবং মহিলা ভোটার ৮ হাজার ৬২ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি এবং ভোটার কক্ষ রয়েছে ৩৮টি। কাউয়ারখোপ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা— ১৪ হাজার ২৬৬। যার মধ্যে পুরুষ ৭ হাজার ৩০৩ এবং মহিলা ভোটার ৬ হাজার ৯৬৩ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ রয়েছে ৩৮টি। জোয়ারিয়ানালা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা— ১৭ হাজার ৯৯৪। যার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫৫৫ এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৩৯ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি এবং ভোটার কক্ষ রয়েছে ৪৯টি। রাজারকুল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭১৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮১৫ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৯০১ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৩৫টি এবং অস্থায়ী কক্ষ ১টি। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১২৮।
যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭১৯ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৪০৯ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৪৩ টি এবং অস্থায়ী কক্ষ ২টি। খুনিয়াপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬০৫। যার মধ্যে পুরুষ ১১ হাজার ৫৮২ এবং মহিলা ভোটার রয়েছে ১১ হাজার ২৩ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ১০টি এবং ভোটার কক্ষ ৫৫টি। চাকমারকুল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৭৯। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৭১৬ এবং মহিলা ভোটার ৪ হাজার ৯৬৩ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৩৫টি এবং অস্থায়ী কক্ষ ৫টি। রশিদ নগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২১৭। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮০০ এবং মহিলা ভোটার ৫ হাজার ৪১৭ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৩৫টি এবং অস্থায়ী কক্ষ ১টি।
উখিয়া উপজেলা থেকে হলদিয়াপালং, জালিয়াপালং, রাজাপালং, রত্নপালং ও পালংখালী ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬১৩। যার মধ্যে পুরুষ ৬৭ হাজার ২১৯ এবং মহিলা ভোটার ৬৩ হাজার ৩৯৪ জন।
 উপজেলার জালিয়াপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬০৫। যার মধ্যে পুরুষ ১৪ হাজার ৮৫ এবং মহিলা ভোটার রয়েছে ১৩ হাজার ৫২০ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৬৯টি এবং অস্থায়ী কক্ষ ৫টি। রত্নাপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৫৭। যার মধ্যে পুরুষ ৮ হাজার ৬৪৯ এবং মহিলা ভোটার ৮ হাজার ৩০৮ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৪৪টি এবং অস্থায়ী কক্ষ ৪টি। হলদিয়াপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫৫। যার মধ্যে পুরুষ ১৫ হাজার ৬৭৩ এবং মহিলা ভোটার রয়েছে ১৪ হাজার ৩৮২ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৭৫টি এবং অস্থায়ী কক্ষ ৬টি। রাজাপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৩৩৯। যার মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৩২২ এবং মহিলা ভোটার ১৮ হাজার ১৭ জন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ১৩টি, ভোটার কক্ষ ৯৭টি এবং অস্থায়ী কক্ষ ৬টি। পালংখালী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫৭। যার মধ্যে পুরুষ ৯ হাজার ৪৯০ এবং মহিলা ভোটার ৯ হাজার ১৬৭ জন। এ ইউনিয়নে ভোটার কেন্দ্র ৯টি, ভোটার কক্ষ ৪৬টি এবং অস্থায়ী কক্ষ ৪টি।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION