শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

চীন ও যুক্তরাষ্ট্র জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত

আন্তর্জাতিক ডেস্ক:

চীন ও যুক্তরাষ্ট্র আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে দুটি দেশের পক্ষ থেকে আকস্মিক এ ঘোষণা এসেছে।

বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ দুটি বুধবার (১০ নভেম্বর) এক যৌথ ঘোষণায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, যৌথ ঘোষণায় বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় দুটি দেশের পক্ষ থেকে একসঙ্গে কাজ করা করা হবে। এর মাধ্যমে প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে রাখার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা অর্জন করা যাবে।

ওই লক্ষ্য অর্জনের পথে যে উল্লেখযোগ্য ফাঁক রয়েছে তা বন্ধ করার জন্য ধাপে ধাপে প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে দুই দেশের ঘোষণায়।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে পারলে, তা মানবজাতিকে জলবায়ুর সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে সাহায্য করবে। একে প্রাক-শিল্পযুগের তাপমাত্রার সঙ্গে তুলনা করা হয়।

২০১৫ সালে প্যারিসে বিশ্বনেতারা ব্যাপক কার্বন নির্গমন হ্রাসের মাধ্যমে ১ দশমিক ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION