বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় আখতারুজ্জামান (৩০) নামের একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তি খুরুশকুল ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় এলাকায় এই ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেয়ারপথে আহত আকতারুজ্জামান পুতু মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধ সীল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দিলে বাকবিতণ্ডা এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় দায়ের কুপ এবং গুলিবিদ্ধ হয় আকতারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে। কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। চট্টগ্রাম নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ভয়েস/আআ