সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিজেপি ছাড়ার ঘোষণা দেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:

চলতি বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শুধু তাই নয়, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির টিকিটও পেয়ে যান। কিন্তু তৃণমূলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী। ব্যক্তিগত জীবনে স্বামী রোশান সিংয়ের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও এ সময় স্ত্রীর জন্য শুভকামনা জানিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিজেপি ছাড়ার ঘোষণা দেন শ্রাবন্তী। এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। নেটিজেনদের কড়া সমালোচনার পাশাপাশি বিষয়টি নিয়ে অনেকে মুখ খুলেছেন। এবার বক্তব্য দিলেন তার স্বামী।

রোশান সিং বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। রাজনীতিতে আসা এবং ছেড়ে দেওয়া একেবারেই শ্রাবন্তীর ব্যক্তিগত সিদ্ধান্ত। আর সত্যি কথা বলতে শ্রাবন্তীর জীবনের সঙ্গে আমি আর জড়িত নই। আদালতে আমাদের বিবাহবিচ্ছেদের মামলাও চলছে। তাই এ নিয়ে কোনো কিছু বলা আমার ঠিক হবে না।’

স্বামী রোশান সিংয়ের সঙ্গে এক বছর ধরে আলাদা থাকছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলা দায়ের করেছেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, খোরপোশ বাবাদ অর্থও দাবি করেছেন এই অভিনেত্রী।

ক্রিমিনাল প্রোসিডিউর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশানের কাছে ভরণপোষণের জন্য অর্থ চেয়েছেন শ্রাবন্তী। রোশান সিংয়ের আইনজীবী শ্যামল মণ্ডল ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘শ্রাবন্তীর পক্ষ থেকে খোরপোশের মামলা দায়ের করা হয়েছে। যেখানে রোশানের কাছে প্রতি মাসে ৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৯৮ হাজার ১৪৯ টাকা) দাবি করেছেন শ্রাবন্তী। আগামী ১৫ ডিসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।’

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION