শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কলার মোচার গুনাগুন

লাইফস্টাইল ডেস্ক:

কলা আমাদের সবার পরিচিত ফল। আমরা অনেকেই প্রতিদিন কলা খাই।কিন্তু উৎস এক হলেও কলা খাওয়া আর মোচা খাওয়ার আলাদা আলাদা প্রভাব পড়ে শরীরে। ওষুধি গুণে ভরপুর আনাজ এটি। মোচায় অনেক বেশি ভিটামিন, আয়রন এবং ফসফরাস রয়েছে।
নিয়মিত যারা মোচা খান, তাদের শরীরে কেমন প্রভাব ফেলে এ আনাজটি? আসুন জেনে নেই-

মন ভালো রাখে: দেখা গেছে, যারা নিয়মিত মোচা খান, তাদের মন ভালো থাকে। মন ভালো রাখার হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় এ আনাজটির কারণে।

ডায়াবেটিসের আশঙ্কা কমায়: নিয়মিত মোচা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। যারা মোচা খান, তারা ডায়াবেটিসের সমস্যায় কম ভোগেন।

পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা কমে: জীবনযাপনের নানা সমস্যার কারণে অনেকেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যায় ভোগেন। মোচা এ সমস্যা আটকাতেও সাহায্য করে।

ক্যান্সার প্রতিহত করে: মোচার কিছু উপাদান ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে। ফেনোলিক এসিড, ট্যানিনের মতো কিছু উপাদান রয়েছে মোচায়। এগুলোই ক্যান্সার প্রতিহত করে।পাশাপাশি এটি হৃদ্‌রোগের আশঙ্কা কমায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION