বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

মিঠাছড়িতে ৮ পুরুষকে পরাজিত করে ভোটযুদ্ধে জয়ী হলেন খোদেস্তা

বিশেষ প্রতিবেদক:

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটযুদ্ধে জয়ী হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোদেস্তা বেগম রীনা।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হয়েছেন।

খোদেস্তা বেগম রীনার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে।

তিনি জানান, এই ইউনিয়নের ১৬ হাজার ১২৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ২৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৯০টি ভোট বাতিল হয়। নৌকা প্রতীক নিয়ে খোদেস্তা বেগম রীনা ৫ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ফ্যান প্রতীকে মো. ইউনুছ পেয়েছেন ৩ হাজার ৪৩৫ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ সাইফুল আলম পেয়েছেন ৩ হাজার ৭১ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মুহাম্মদ শফিউল্লাহ পেয়েছেন ২৫০ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে মো. সাইফুল ইসলাম পেয়েছেন ২১৭ ভোট, আনারস প্রতীক নিয়ে ইয়াসিন মনির সোহাদ পেয়েছেন ৪২ ভোট, মোটর সাইকেল প্রতীক নিয়ে মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩০ ভোট, অটোরিকশা প্রতীক নিয়ে সাদ আল আলম চৌধুরী পেয়েছেন ২৮ ভোট এবং চশমা প্রতীক নিয়ে এয়াকুব পেয়েছেন ১৪ ভোট।

খোদেস্তা বেগম রীনা বলেন, ‘একজন নারী প্রার্থী হয়ে আমি আট প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছি। এটা আমার জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আমানত রক্ষা করতে পেরে ধন্য হয়েছি। আর আমাকে আমার জনগণ যে ভালোবাসে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের কথা আজীবন মনে রাখবো। দলের নেতাকর্মীসহ যারা আমার জন্য রাতদিন পরিশ্রম করে কাজ করেছেন তাদের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের সুখে, দুঃখে সবসময় থাকবো আমি।

প্রসঙ্গত, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারে দুটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করা দুই মহিলা প্রার্থীর মধ্যে তিনিই জয় লাভ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION