সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তাকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি ভারতের স্বাধীনতা নিয়ে মন্তব্য করে আলোচনায় এই অভিনেত্রী।

কয়েকদিন আগেই কঙ্গনার হাতে উঠেছে ভারতের সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার। কিন্তু এক সপ্তাহের মাথায় এই অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হলো। ভারতের বারাকপুরের টিটাগড় থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কৌস্তভ বাগচী নামের এক আইনজীবী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

এই আইনজীবীর দাবি, কঙ্গনা দেশের সংবিধানকে অবমাননা করেছেন। শুধু তাই নয়, দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। কৌস্তভ বাগচী বলেন, ‘ভারতবর্ষের একজন নাগরিক হয়ে কঙ্গনার টিভি চ্যানেলের এই সাক্ষাৎকার মেনে নেওয়া যায় না। এটা দেশের মানুষের অপমান। এই জন্য ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ২৯৫এ, ৫০৪ ও ৫০৫ ধারায় তার বিরুদ্ধে টিটাগড় থানার মামলা করেছি।’

এর আগে কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, ‘১৯৪৭ সালে ভারতকে স্বাধীনতা নয়, ভিক্ষা দেওয়া হয়েছিল। আসল স্বাধীনতা এসেছে ২০১৪ সালে।’

উল্লেখ্য, ২০১৪ সালে জয় লাভ করে জাতীয় জনতা পার্টি (বিজেপি)। আর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি নির্বাচিত হন। তার সরকার প্রতিষ্ঠিত হওয়াকেই অভিনেত্রী ‘আসল’ স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু অনেক বিজেপি নেতাও কঙ্গনার এই বক্তব্যের বিরোধিতা করছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION