শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে সহায়তা দিবে তুরস্ক

ভয়েস প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন,কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে তুরস্ক সহায়তা দেবে, সেই সাথে সাংবদিকদের মানোন্নয়নে ইন্টারনেট,যাতায়াত সুবিধা সহজতর করতে সহায়তা দেয়া হবে বলে জানান।
তিনি আজ কক্সবাজারে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে অনুষ্টিত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াত,অতিরিক্ত
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার সামছু-দৌজা, তুর্কীর সরাকরি সাহায্য সংস্থা টিকার ডেপুটি ডিরেক্টর আহমেদ ফারুক মোসতাকুগলো উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের হাতে নির্মানাধীন প্রেসক্লাবের জন্যে সহযোগিতা চেয়ে আবেদন তুলে দেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম। এসময় প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও বিএফইউজে সদস্য আব্দুল কুদ্দুস রানা, প্রেসক্লাব সদস্য ইকরাম চৌধুরী টিপু,জাহেদ সরওয়ার সোহেল,মোহাম্মদ জুনাইদ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত তুরান বলেন,রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের জিবনমান উন্নয়নে টিকা,দিয়ানাত,তুর্কি রেডক্রিসেন্ট, আফাদ এ চারটি তুরস্কের সরকারি সাহায্য সংস্থা কাজ করছে বাংলাদেশে। সেইসাথে কক্সবাজারের প্রেসক্লাবের নির্মাণ কাজেও সহায়তা দেয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
তুরস্কের রাষ্ট্রদূত দুইদিনের সফরে শনিবার কক্সবাজার আসেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সংশ্লীষ্ট সরকারি কর্মকতাদের সাথে বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION