বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

খুনিয়াপালংয়ে পুন:নির্বাচনের দাবিতে মানববন্ধন 

ভয়েস প্রতিবেদক:

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুন নর্বাচনের দাবিতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নৌকার সমর্থক স্হানীয় বাসিন্দারা। আজ সোমবার দুপুরে খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সহস্রাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা জানান গত ১১ নভেম্বর খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধোয়াপালং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  নির্বাচনের শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হকের পক্ষে কেন্দ্র দখল করে চশমার ব্যালটে শীল মারা হয়। এসময় তারা নৌকার বিপুল সংখ্যক ভোটারকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের উপর হামলা চালিয়ে মারধর করা হয়। একপর্যায়ে নৌকার অফিস এবং তাদের সমর্থকদের বাড়ি ঘর ভাংচুর করে। তারা জানান চশমা মার্কার প্রার্থীর লোকজন নৌকার বেশ কিছু ব্যালট ছিনতাই করে।
বক্তারা খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুননির্বাচন দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমিজ আহমেদ ইউনিয়ন ছাত্র লীগ নেতা আব্দুল কাদের আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর কোম্পানি আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ সওদাগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহেদা বেগম প্রমুখ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION