বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটার উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক:

বিএসটিআই লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটার উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ফ্রেশ লাইফ ওয়াটার টেকনোলজি ট্রিটমেন্ট প্ল্যান্টকে এই অর্থদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বাণিজ্যিকভাবে মিনারেল ওয়াটার উৎপাদন ও বিপণন করার অপরাধে ফ্রেশ লাইফ ওয়াটার টেকনোলজি ট্রিটমেন্ট প্ল্যান্ট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণের নিমিত্ত বনফুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন ৩৯ আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION