বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

শুরু হলো ছয়দিনব্যাপী খুরুশকুল সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসবের সুবর্ণজয়ন্তী

ভয়েস প্রতিবেদক:

নানা আয়োজনে কক্সবাজারে শুরু হলো খুরুশকুল সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসবের সুবর্ণজয়ন্তী।
ছয়দিন ব্যাপী আয়োজিত মহোৎসবের আয়োজনে রয়েছে মহতী ধর্মসভা, চৌষট্টি মোহন্ত ভোগ,লীলা প্রদর্শনী,সম্মাননা প্রদান ও ষোড়শ প্রহরব্যাপী হরিনাম-মহাযজ্ঞ।
মঙ্গলবার রাতে খুরুস্কুল পাল পাড়া শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গনে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল।উদ্বোধনকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
পরে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, একজন ব্যক্তির দোষ একটি সম্প্রদায়ের উপর বর্তায় না।মহানবী হযরত মুহম্মদ (সা:) এর শিক্ষাই অসাম্প্রদায়িক মানুষ হওয়ার বড় শিক্ষা।জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে কাউকে সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না।
মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নেপাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ,জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক ও ট্রাষ্টি বাবুল শর্মা, ইউপি চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী শাহজাহান সিদ্দিকী,সাবেক ইউ পি চেয়ারম্যান আব্দুর রহিম মাষ্টার,মহোৎসব উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক স্বপন পাল,জেলা জজ আদালতের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এডভোকেট দুলাল চক্রবর্তী,রতন দে, অমল দে,শিপলু কান্তি পাল,রামু উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পার্থপ্রতীম পালের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান ধর্মীয় বক্তা ছিলেন মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তী।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় পুরোহিত ও নেতানেত্রীসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সম্মাননা প্রদান,রাধাকৃষ্ণের পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্ত্তন, পরিবেশিত হয়। আগামী ২০ নভেম্বর শ্রী শ্রী মহানামযজ্ঞের পূর্ণাহুতি,নগর কীর্ত্তন ও প্রতিমা নিরঞ্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী এই রাস উৎসব।

বিভীষণ কান্তি দাশ,জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক ও ট্রাষ্টি বাবুল শর্মা, মহোৎসব উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক স্বপন পাল,রামু উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পার্থপ্রতীম পালের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান ধর্মীয় বক্তা ছিলেন মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তী।
আগামী ২০ নভেম্বর শ্রী শ্রী মহানামযজ্ঞের পূর্ণাহুতি,নগর কীর্ত্তন ও প্রতিমা নিরঞ্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী এই রাস উৎসব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION