বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় তৃতীয় দিনে মামলার তদন্ত কারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে এ সাক্ষ্যগ্রহন শুরু হয়। গতকাল দ্বিতীয় দিন তদন্ত কারী কর্মকর্তা আদালতে জবানবন্দি দিয়ে তার স্বাক্ষগ্রহন ও জেরা অসমাপ্ত ছিল। আজ তার জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
এডভোকেট ফরিদ আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ স্বাক্ষী হচ্ছে মামলার তদন্ত কারী কর্মকর্তা। তার সাক্ষগ্রহণের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। আজ বুধবার মামলার মুল তদন্তকারি কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের জন্য উপস্থাপন করা হয়েছে। শুধু মুল তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামেরই স্বাক্ষগ্রহন করা হবে এবং তাকে আসামি পক্ষের আইনজীবীবৃন্দ জেরা করবেন। এর আগের দিন অপর গুরুত্বপূর্ণ স্বাক্ষী সহকারি পুলিশ সুপার মো: জামিনুর হকের জেরা সম্পন্ন করা হয় । উক্ত মামলায় এ পর্যন্ত ৬৫ জন সাক্ষীর সাক্ষগ্রহণ সম্পন্ন হয়েছে।’
এর আগে সকাল সাড়ে ৯ টায় ওসি প্রদীপ সহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।