বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

ডিজিটাল সেন্টারের ১১ বছরপূর্তী উদযাপন করলো জেলা প্রশাসন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এবং এটুআই কর্মসূচীর সহযোগিতায় ডিজিটাল সেন্টারের ১১ বছরপূর্তী উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন এর উদ্বাধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মলন কক্ষে আলোচনা সভা,বর্ষপূর্তির কেককাটা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় ৬০ ধরণের সেবা।দেশের প্রান্তিক পর্যায়ে দ্রুততম অল্প সময়ে নাগরিক সেবার সুযোগ তৈরির ক্ষেত্রে এক উচ্চতায় পৌঁছে গেছে ডিজিটাল সেন্টারগুলো।এসব ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের কার্যক্রম বহুগুণে এগিয়ে গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামারগণসহ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ডিজিটাল সেন্টারের ১১বছরপূর্তীর কেক কাটা হয়।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION