বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সেন্টমার্টিন জলসীমানা থেকে ৪ ট্রলার সহ ২২ জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী

সেন্টমার্টিন, ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্বপাশ থেকে মাছ ধরার ৪টি ট্রলার সহ ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।

ট্রলার মালিকরা হলেন সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ, মোহাম্মদ ইউনুস।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, মিয়ানমারের নৌ-বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সাথে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে তাদের নৌ-বাহিনীর জাহাজে তুলেছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রেখেছে। এখন মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি, কোস্টগার্ডকে জানানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION