শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

চলতি বছরেই ইরাকে সামরিক মিশন শেষ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্য আগস্টে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে দুই দশকের সামরিক অভিযানে সমাপ্তি টেনেছিল যুক্তরাষ্ট্র। এবার ডিসেম্বরের মধ্যে ইরাকে সামরিক মিশন গুটিয়ে আরেকটি দীর্ঘ সামরিক মিশন শেষ করতে যাচ্ছে দেশটি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কারবি স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, গত জুলাই মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক কৌশলগত সংলাপের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বজায় রাখবে ওয়াশিংটন। এ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে চলতি বছরের শেষ নাগাদ ইরাকে মার্কিন বাহিনী আর সামরিক ভূমিকায় থাকবে না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার বাহরাইনে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমা ইনাদ সাদুন আল-জাবুরির সঙ্গে বৈঠক করেন। বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপের ফাঁকে এ বৈঠক হয়।

বৈঠকের পর পেন্টাগনের দেওয়া বিবৃতিতে বলা হয়, অস্টিন ইরাকি প্রতিরক্ষামন্ত্রীকে নিশ্চিত করেছেন যে দেশটির নিরাপত্তা বাহিনীকে সমর্থন-সহায়তা করার জন্য বাগদাদের আমন্ত্রণে সে দেশে মার্কিন বাহিনী থাকবে।

এতে আর বলা হয়, উভয় পক্ষ ইরাকে মার্কিন সামরিক মিশনের পরবর্তী ধাপ নিয়ে বৈঠকে আলোচনা করেছে।

এ আলোচনার মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার লক্ষ্যে ইরাকি নিরাপত্তা বাহিনীকে যুক্তরাষ্ট্রের পরামর্শ, সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি রয়েছে বলে পেন্টাগন জানায়।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে চাপ বাড়ায় তেহরান। ইরাকি বিমানবন্দরের কাছেই ড্রোন হামলায় নিহত হন সোলেইমানি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION