শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

চিকেন চাওমিন তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক:

হালকা নাস্তা কিংবা পেটপুরে খাওয়া- দুইভাবেই চলে এই চাওমিন। সব বয়সীদের কাছে পছন্দের একটি খাবার, তবে ছোটদের কাছে এটি একটু বেশিই প্রিয়। শিশুকে মাংস, সবজি ইত্যাদি খাওয়ানোর স্বাস্থ্যকর উপায় হতে পারে চাওমিন তৈরি করে দেওয়া। টিফিনে, আড্ডায়, অতিথি আপ্যায়নে চাওমিন রাখা যেতে পারে। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

নুডলস- ২ প্যাকেট

‏মুরগির মাংস- ১০০ গ্রাম

পছন্দমতো সবজি- পরিমাণমতো‏

‏রসুন কুচি- ১/৪ চা চামচ

কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ

সয়া সস- ১ টেবিল চামচ

টমেটো সস- ১ টেবিল চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ ‏গোল

তেল- ২ টেবিল চামচ‏

মাখন- ১ টেবিল চামচ‏

লবণ- পরিমাণমতো‏

‏অয়েস্টার সস- ১ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে মুরগির মাংসের টুকরা, ১/২ চা চামচ সয়া সস, ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার, এক চিমটি লবণ, গোল মরিচ ও মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করুন ১৫ মিনিট। অন্য হাঁড়িতে পাত্রে ৪ কাপ পানি দিন। পানির সঙ্গে ১ চা চামচ তেল দিয়ে দিন চুলায় দিন। পানি ফুটতে শুরু করলে এর মধ্যে নুডলস দিয়ে সেদ্ধ করে নিন। নুডলস আশি ভাগের মতো সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন।

একটি ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে রসুন ও কাঁচা মরিচ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। মেরিনেট করা চিকেন দিয়ে ২-৩ মিনিট রান্না করে তাতে প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর নরম সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। পরিমাণমতে লবণ মিশিয়ে নিন। এরপর সয়া সস, টমেটো সস ও গোল মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। এবার তাতে সেদ্ধ নুডলস ও টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মাখন দিয়ে নেড়ে মিশিয়ে দিন। উপরে পেঁয়াজের কলি কুচি দিয়ে নামিয়ে নিন। চিকেন চাওমিন তৈরি, এবার পরিবেশনের পালা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION