সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নুসরাতের ভালবাসা এখনো ভুলেনি প্রাত্তন স্বামী

বিনোদন ডেস্ক:

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ‘রূপকথা’র বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান। কিন্তু মাত্র দু’বছরের মাথায় অভিনেত্রী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, ‘লিভ টুগেদার’ করেছিলেন তিনি।

তবে বিষয়টি মেনে নিতে পারেননি নিখিল। যে জন্য নুসরাতের নামে আদালতে ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে একটি মামলা করেন। ১৭ নভেম্বর সেই মামলায় জয়ী হন নুসরাতের প্রাক্তন ‘স্বামী’!

এতকিছুর পরও নিখিল নাকি এখনো নুসরাতকে ভালোবাসেন! কোনোভাবেই অভিনেত্রীকে ভুলতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

চূড়ান্ত বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন নিখিল। পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি। ’

একইসঙ্গে এও জানান যে, আগে যে নুসরাত ছিলেন, তাকে ভালোবাসেন তিনি। কিন্তু এখনকার নুসরাতকে একেবারেই চিনতে পারছেন না।

তবে নুসরাতের জন্য শুভকামনা জানাতে ভুল করেননি নিখিল। বলেন, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থাকছে, সন্তান হয়েছে; আমি কখনো কিছু বলিনি। ’

নিখিলকে ছেড়ে নুসরাত এখন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার পেতেছেন। তাদের ঘরে জন্ম নিয়েছে একমাত্র সন্তান ঈশান। বর্তমানে যশ, সন্তান আর কাজ নিয়েই কাটছে নুসরাতের ব্যস্ততা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION