বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
তীয় ধাপে কক্সবাজারের দুটি উপজেলার মোট ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
একযোগে ভোটগ্রহণ শুরু হওয়া ইউনিয়নগুলো হলো- চকরিয়া উপজেলার কৈয়ারবিল, কোনাখালী, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, বদরখালী, পূর্ব বড় ভেওলা, ঢেমুশিয়া, ভেওলা মানিকচর, কাকারা ও লক্ষ্যারচর এবং পেকুয়া উপজেলার রাজাখালী, পেকুয়া সদর, মগনামা, উজানটিয়া, বারবাকিয়া ও শীলখালী।
এবার চকরিয়া তৃতীয়ধাপের ইউপি নির্বাচনে ১০ ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থীসহ ৬৪ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১৩২ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৩৬৬ জন প্রার্থী এই ভোট যুদ্ধে অংশগ্রহন করেছেন। নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে সরবরাহ করা হয়। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১৭ আনসার সদস্য রয়েছে। চকরিয়ায় ৩ প্লাটুন বিজিবি সদস্য, ৪০জন নির্বাহী ম্যাজিস্ট্রে টহলে থাকবে। সার্বক্ষণিক মাঠে রয়েছে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়াও র্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের দুটি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স একইসাথে প্রতিটি ইউনিয়নে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
পেকুয়ার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ২৮৫ জন এবং মহিলা সংরক্ষিত সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত রয়েছেন ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি ও সাড়ে ৩ শত পুলিশ সদস্য। এছাড়াও র্যাব-১৫ এর একটি চৌকস দল স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়মিতভাবে কেন্দ্র টহলে রয়েছেন।
ভয়েস/আআ